০৩ জুলাই, ২০২০ ০৯:৪৫ এএম

ঢাকা মেডিকেলে একদিনে আরও ১২ জনের মৃত্যু

ঢাকা মেডিকেলে একদিনে আরও ১২ জনের মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপতাল করোনা ইউনিট।

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একদিনে প্রাণ গেল আরও ১২ জনের। এদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ ও ৯ জন সন্দেহভাজন করোনা রোগী হিসেবে মৃত্যুবরণ করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, বৃতস্পতিবার রাত পর্যন্ত হাসপতালটির দুইটি করোনা ইউনিটে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩ জন পজিটিভ এবং বাকিরা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন।

করোনা শনাক্ত তিনজন হলেন, ঢাকার কেরানীগঞ্জের হাজী শওকত আলী, ফরিদপুরের সদরপুর উপজেলার মো. সজল মিয়া ও মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার নিখিল মন্ডল। এদের মধ্যে শওকত আলীর বয়স ষাটের বেশি, সজল মিয়ার বয়স ৩২ বছর এবং নিখিল মন্ডলের বয়স ২০ বছর। 

এর আগে গত বুধবার (১ জুলাই) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন জানান গত দুইমাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে মোট ২১০ জন রোগীর মৃত্যু হয়েছে। এ সময় মোট ৩ হাজার ৯০৪ জন রোগী হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন। চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৫৮০ জন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে তা ক্রমেই বেড়ে চলছে। এ অবস্থায়  গত ২ এপ্রিল থেকে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে এবং পরবর্তীতে ১৬ মে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ ভবনকে করোনা ডেডিকেটেড ঘোষণা করা হয় এবং রোগী ভর্তি শুরু হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক