করোনা: বগুড়ায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু, সিভিল সার্জনসহ শনাক্ত ৮৬
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জনতা ব্যাংক বগুড়া করপোরেট শাখার সিনিয়র এক্সিকিউটিভ এ কে এম শাহজাহান আলী মৃত্যুবরণ করেছেন। আজ শুক্রবার ভোরের ওই ব্যাংক কর্মকর্তার টিএমএসএস মেডিকেল কলেজ মৃত্যুবরণ করেন। এদিকে জেলায় সিভিল সার্জনসহ নতুন করে আরও ৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (২৬ জুন) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
ডেপুটি সিভিল সার্জন জানান, ২৪ জুন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাবে ৩৩৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৫ জনের পজিটিভ এসেছে। বেসরকারি টিএমএসএস কলেজে ১৪৭টি নমুনা পরীক্ষা করে ৫১ জনের পজিটিভ এসেছে।
আক্রান্ত ৮৬ জনের মধ্যে ৬১ জন পুরুষ, ২০ জন নারী ও ৫ জন শিশু রয়েছে। আক্রান্ত ৮৬ জনের মধ্যে বগুড়া সদরে ৫৪, শাজাহানপুর ৩, গাবতলীতে ৫, কাহালু ২, শেরপুরে ১০, ধুনটে ৪, সারিয়াকান্দি ৪, শিবগঞ্জ ৩, ও দুপচাঁচিয়ায় একজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়ালো।
সিভিল সার্জন এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকবেন। আক্রান্ত অন্য চিকিৎসকেরাও হাসপাতালের আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন ডা. মোস্তাফিজুর রহমান।
এদিকে শাহজাহান আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, ওই ব্যাংক কর্মকর্তা করোনার উপসর্গে ভুগছিলেন। গত ২৩ জুন তিনি করোনা পরীক্ষায় নমুনা দেন। নমুনা পরীক্ষায় তার ফল পজিটিভ আসে। এরপর তিনি নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বৃহস্পতিবার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ ভোরে তার মৃত্যু হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশন নামক একটি স্বেচ্ছাসেবক সংগঠনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে ব্যাংক কর্মকর্তা মো. শাহজাহান আলীর মৃতদেহ তার নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪