স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যুতে বিএসএমএমইউ উপাচার্যের শোক
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের নবনিযুক্ত সচিব মো. আব্দুল মান্নানের সহধর্মিনী কামরুন্নাহার জেবুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কান্তি বড়ুয়া। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
আজ সোমবার (১৫ জুন) এক শোক বার্তায় বিএসএমএমইউ উপাচার্য বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ অদৃশ্য শত্রু করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত রয়েছেন। এই যুদ্ধে জাতীয় নেতৃবৃন্দসহ একের পর এক আমাদের পরম প্রিয় স্বজনদের হারিয়ে আমরা শোকাহত।’
শোকবার্তায় তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নানের সহধর্মিনী কামরুন্নাহার জেবুর এভাবে অসময়ে চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তাঁর মৃত্যুতে আমি মর্মাহত। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি, স্বাস্থ্য সচিব মো. আব্দুল মান্নান যেন এই শোককে ধারণ করতে পারেন এবং শোককে শক্তিতে পরিণত করে দেশ ও জাতির এই দুঃসমেয় তাঁর মূল্যবান অবদান রাখতে পারেন।’
বিএসএমএমইউর জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত ওই শোকবার্তাটি আজ গণমাধ্যমে পাঠানো হয়।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫