প্রবাসী বাংলাদেশী ৬১ চিকিৎসকের বিবৃতি
যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী বিক্ষোভে যোগ দিলেন ডাক্তার-নার্সরাও
মেডিভয়েস ডেস্ক: পুলিশের হামলায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। বর্ণ বৈষম্যের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদ। বিক্ষোভে যোগ দিয়েছেন করোনা লড়াইয়ে সামনের সারির সৈনিক ডাক্তার-নার্সরাও।
বিক্ষোভে অংশ নিয়ে ডাক্তার-নার্সরা বলছেন, আন্দোলনকারীদের ‘ধন্যবাদ!’ ‘আমরা তোমাদের ভালোবাসি’ স্লোগান ধরতেও দেখা গেছে তাদেরকে।
মাস্ক, হাসপাতালের পোশাক ও অন্যান্য ব্যক্তিগত সুরক্ষা পোশাক পরে একশ'র বেশি ডাক্তার, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীকে নিউইয়র্কের ম্যানহাটনের বিলেভু হাসপাতালের বাইরে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। তাদের হাতের প্লেকার্ডে লেখা ছিল- ‘স্বাস্থ্য সেবা সবার জন্যই’, ‘বর্ণবাদ আমার রোগীকে মেরে ফেলছে’ প্রভৃতি স্লোগান।
এদিকে, দেশটিতে বসবসরত বাংলাদেশের ৬১ চিকিৎসকও হত্যার প্রতিবাদে বর্ণবাদ বিরোধী বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে স্বাক্ষরকারী দেশটির নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা ও জর্জিয়াসহ ১৬ স্টেটের চিকিৎসকরা চলমান বর্ণ-জাতিগত অবিচারের বিরুদ্ধে আন্দোলনের প্রতি সমর্থন জানান।
বিবৃতিতে বলা হয়েছে, “আমরা আজকের পর্যায়ে উন্নিত হওয়ার ক্ষেত্রে আফ্রিকান-আমেরিকানদের সৃষ্ট নাগরিক অধিকার আন্দোলনের অবদান অনস্বীকার্য। সে আন্দোলনে অসংখ্য আফ্রিকান-আমেরিকানের রক্ত ঝরেছে, অশ্রুপাত হয়েছে। তাদের সেই ত্যাগের মাধ্যমে অর্জিত অধিকারের বলেই আমরা যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ পেয়েছি। নিজেদের আমেরিকান হিসেবে পরিচিত করার অধিকার পেয়েছি। তাই কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বৈষম্যমূলক যে আচরণ চলছে তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। সামিল হতে হবে চলমান গণআন্দোলনে।”
স্বাক্ষরকারি ৬১ চিকিৎসকের মধ্যে রয়েছেন নিউ ইয়র্কের আবুল আযাদ, কামাল আহমেদ, মাহবুব আহমেদ, মোহাম্মদ আলম, প্রতাপ দাস, ইউসুফ আল মামুন, নাহরিন মামুন, তানভির মোস্তফা ইসলাম, সৈয়দা হুসেন, নৌশিন হাকিম, এ এস এম জুন্নুন চৌধুরী।
ক্যালিফোর্নিয়ার আবু নসর, রুবি হুসেন, সালমা খান, সোহাইল খান, কানেটিকাটের গোলাম রসুল গাজী, দেলওয়ারের আশিক আনসার, নুরুন বেগম, ফ্লোরিডার বাশার এম আতিকুজ্জামান, বশীর আহমেদ, মাহমুদুল হক, ইকবাল আহমেদ, ইমতিয়াজ আহমেদ, হাসান আহমেদ, জর্জিয়ার মোহাম্মদ আলী মাণিক, খাজা আহমেদ, সাইমা খান, কেন্টাকির আয়শা সিকদার, ইয়াহিয়া মান্নান, মুশতাক আহমেদ।
ম্যারিল্যান্ডের হালিদা হানোম, আব্দুল্লাহ আল বাকি, রফিক আহমেদ, ম্যাসেচুসেটসের ইশমত হাকিম, মিশিগানের মোহাম্মদ হোসেন, মোতাহার আহমেদ, নিউ জার্সির মাহবুব রহমান, ফিরোজ রহমান, ফজলে নূর, নেভাদার চৌধুরী এম আহসান, সেলিনা পারভিন, নর্থ ক্যারলিনার আবুল ইমাম, দবিরুদ্দিন হুমায়ূন, মালেকা আহমেদ, রিয়াজ চৌধুরী, ওহাইয়োর জামিল আহমেদ, পেনসিলভেনিয়ার জিয়াউদ্দিন আহমেদ, ফাতেমা আহমেদ, মঞ্জুর আহমেদ, কাজী আলতাফ হোসেন, আজাদ আহমেদ, ইবরুল চৌধুরী, নাহরিন আহমেদ, মালিহা আহমেদ, টেক্সাসের নৌশিন জামাল ও বাসেত খান।
প্রসঙ্গত, ২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে নির্মমভাবে হত্যার শিকার হন জর্জ ফ্লয়েড। তাকে মাটিতে ফেলে ঘাড়ে হাটু চাপাা দিয়ে নি:শ্বাস বন্ধ করে মারা হয়। এই নৃশংসতার প্রতিবাদে এক সপ্তাহের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ চলছে।
-
০৭ জুন, ২০২৬
-
৩০ এপ্রিল, ২০২৬
-
০৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
০১ ফেব্রুয়ারী, ২০২৫
-
০১ ফেব্রুয়ারী, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
২৯ জানুয়ারী, ২০২৫
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে