০৬ জুন, ২০২০ ১২:৪৬ পিএম
সিলেটে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকের স্ত্রীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী ফাতেমা বেগমের (৬০) মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৬টায় সিলেটের নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তার শরীরে আর কোনো সমস্যা ছিল না।
তিনি বলেন, দুইদিন আগে করোনা আক্রান্ত হয়ে ডা. মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী তাদের হাসপাতালে ভর্তি হন। কিন্তু শুক্রবার রাতে তার অবস্থার অবনতি হয় এবং শনিবার সকাল সাড়ে ৬টায় তিনি মৃত্যুবরণ করেন।
অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন খানের স্ত্রী ফাতেমা বেগমের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত