সিলেটের সাবেক মেয়র কামরান করোনায় আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত। এর আগে তাঁর স্ত্রী আসমা কামরানও করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।
শনিবার (৬ জুন) তিনি নিজেই করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল (শুক্রবার) ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তাঁর নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।
তিনি জানান, গত বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়। শুক্রাবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে তিনি নগরীর ছড়ারপারে নিজের বাসায় আইসোলেশনে আছেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।
জানা গেছে, গত ২৮ মে কামরানের স্ত্রী আসমা কামরানের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপর থেকে আসমা কামরান বাসায় আইসোলেশনে এবং কামরান নিজে বাসায় কোয়ারেন্টিনে ছিলেন।
গত ১৬ মার্চ করোনা সংক্রমণের মধ্যে লন্ডন থেকে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে না থাকায় সমালোচিত হন তিনি। পরে তিনি এর জন্য দুঃখ প্রকাশ করে স্বাস্থ্যবিধি অনুযায়ী ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষে নগরীর অসহায়-হতদরিদ্রদের সহায়তায় সক্রিয় হন। একইভাবে তার স্ত্রী আসমা কামরান করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন।
এই ত্রাণ বিতরণ করতে গিয়েই কোনোভাবে তাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪