০৬ জুন, ২০২০ ১১:৩৬ এএম

করোনায় আক্রান্ত চিকিৎসককে ঢাকায় আনা হলো বিমানবাহিনীর হেলিকপ্টারে

করোনায় আক্রান্ত চিকিৎসককে ঢাকায় আনা হলো বিমানবাহিনীর হেলিকপ্টারে
ছবি: আইএসপিআর

মেডিভয়েস রিপোর্ট: করোনায় আক্রান্ত গুরুতর অসুস্থ অবস্থায় যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাহিদ সিরাজকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়েছে। পরে স্বাস্থ্যবিভাগের তত্ত্বাবধানে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (০৫ জুন) রাত ৮টায় তাকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭ এসএইচ হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর।

সংস্থাটি জানায়, বাংলাদেশ বিমান বাহিনী এই মেডিকেল ইভাকোয়েশন (MEDEVAC) মিশনের মাধ্যমে যশোর জেলার চৌগাছা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নাহিদ সিরাজ করোনাভাইরাসে আক্রান্ত হলে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাহিনীর একটি এমআই-১৭এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে উন্নত চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ঢাকায় নিয়ে আসে। সেই সাথে করোনা আক্রান্ত ডা. নাহিদ সিরাজের স্ত্রী ডা. আনজুম ও তার চিকিৎসক জনাব ডা. উত্তমকেও একই হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। পরবর্তীতে উক্ত চিকিৎসককে উন্নত চিকিৎসার জন্য সোহরাওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আইএসপিআর জানিয়েছে, জাতীয় যেকোন ধরনের দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক ‘‘In Aid to Civil Power’’ এর আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ বিমান বাহিনী জরুরী বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিকেল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়।

এদিকে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, ডা. নাহিদ সিরাজকে রেফারের সিদ্ধান্ত জানার পর স্বাস্থ্যবিভাগ ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি বলেন, তার অবস্থা গুরুতর। তবে ডা. নাহিদ আবারও করোনাভাইরাসে আক্রান্ত কিনা সে বিষয়ে কিছু বলতে চাননি সিভিল সার্জন। ঢাকায় নেওয়ার পর পরীক্ষা করে সেটা বলা সম্ভব হবে বলে তিনি জানান।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার জানান, গত ৪ মে করোনা পজিটিভ শনাক্ত হন ডা. নাহিদ সিরাজ। এরপর তাকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়। গত ২৮ মে করোনাভাইরাস পরীক্ষায় তিনি নেগেটিভ হন। এরপর ৩০ মে আরও একটি পরীক্ষায় তিনি নেগেটিভ হন। কিন্তু গত তিন চারদিন ধরে তার শ্বাসকষ্ট গলাব্যথাসহ শারীরিক নানা সমস্যা দেখা দেয়। অবস্থা গুরুতর হওয়ায় বুধবার (০৩ জুন) তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা দেওয়া হচ্ছিল। শুক্রবার বিকেলে তার অবস্থার আরও অবনতি হওয়ায় মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক