বিএফএফ’র বাংলাদেশ ইউনিভার্সিটি শাখার নতুন কমিটি গঠন
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের (বিএফএফ) বাংলাদেশ ইউনিভার্সিটি (বিইউ) ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি ও উপদেষ্টা প্যানেল অনুমোদন করেছে ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।
আজ রোববার (৭ জুন) কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর স্বাক্ষরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিইউর নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সাইফুল ইসলাম ইমন সভাপতি এবং আহসান উল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া বিভিন্ন পদে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ঘোষিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক, গবেষণা ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ের ফার্মাসিউটিক্যালস শিল্প, গবেষণা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্যসেবা খাতের ৩৩ জন অভিজ্ঞ পেশাজীবীকে নিয়ে একটি উপদেষ্টা প্যানেল গঠন করা হয়েছে।
উপদেষ্টা প্যানেলে রয়েছেন—
এমডি আশরাফুল আলম, ইনচার্জ, কোয়ালিটি অ্যাসুরেন্স, ডেল্টা ফার্মা লিমিটেড;
এস. এম. একরামুল হক, ম্যানেজিং পার্টনার, দ্য ওরিয়েন্ট ল্যাবরেটরিজ লিমিটেড;
আবু ওবায়দা রানা, সিনিয়র স্পেশালিস্ট, ফর্মুলেশন ডেভেলপমেন্ট, ওরজাক্স ইলাচ, তুরস্ক;
গোলাম মুক্তাদির, ম্যানেজিং ডিরেক্টর, ইকো হেলথ প্ল্যানস লিমিটেড;
আব্দুল্লাহ আল মামুন, পোস্টডক রিসার্চ ফেলো, ইউনিভার্সিটি অব কান নরম্যান্ডি, ফ্রান্স;
মো. আশরাফুল ইসলাম, সিনিয়র অ্যাডিশনাল ম্যানেজার, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, রেনাটা পিএলসি;
ঋষিকেশ, সিনিয়র এক্সিকিউটিভ, ম্যানুফ্যাকচারিং, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
ড. হাসিব শেখ, ডিরেক্টর, মেডিকেল অ্যান্ড ইন্টারন্যাশনাল রেগুলেটরি অ্যাফেয়ার্স, হামদর্দ ইলাচ, তুরস্ক;
মো. মতিউর রহমান সরকার, পিএইচডি গবেষক ও গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্ট, ইউনিভার্সিটি অব লুইজিয়ানা অ্যাট মনরো, যুক্তরাষ্ট্র;
মো. মিলনুজ্জামান, ইন্ডাস্ট্রি হেড (ফার্মা অ্যান্ড ফুড), ক্যালডিক বাংলাদেশ লিমিটেড;
মো. এরশাদ আলম, ডেপুটি ম্যানেজার, কিউসি ডিপার্টমেন্ট, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
মো. সাখাওয়াত হোসেন, ম্যানেজিং ডিরেক্টর, হিকমাহ সায়েন্টিফিক;
মো. মেহেদী হাসান, কি অ্যাকাউন্ট ম্যানেজার, স্ট্র্যাটেজিক মার্কেটিং ডিপার্টমেন্ট, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস;
নজরুল ইসলাম দিপু, সিইও, ডাভিঞ্চি, রিচমন্ড, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র;
মো. সিরাজুম মুনির, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, পিএমডি, ডিসেন্ট ফার্মা ল্যাবরেটরিজ লিমিটেড;
মো. ইসমাইল হোসেন (সিরাজী), ডেপুটি ম্যানেজার (প্রোডাকশন), গেট ওয়েল লিমিটেড (প্রাণ-আরএফএল গ্রুপ);
মো. রোমানুল ইসলাম, গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার, পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি;
মো. বাৎকাত উল্লাহ, সিনিয়র ফ্রন্ট লাইন সেলস ম্যানেজার, বিকন বায়োটেক ডিভিশন;
তাসনুভা তানজীন, পোর্টফোলিও ম্যানেজার, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
সিদরাতুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, রিসার্চ অ্যান্ড ইনোভেশন, রিমার্ক এইচবি লিমিটেড;
শফি আহমেদ শরিফ, সিনিয়র এক্সিকিউটিভ (কোয়ালিটি অ্যাসুরেন্স), পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি;
মো. এমরান হোসেন, কিউএ ইনচার্জ, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড;
মো. ফুয়াদ হাসান, টেরিটরি ম্যানেজার (অনকোলজি অ্যান্ড বায়োটেক), জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
মো. হাবিবুর রহমান, গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার, টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
এমডি শাকিল আহমেদ, এক্সিকিউটিভ (প্রকিউরমেন্ট), বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল পিএলসি;
মো. ইমরান হোসেন, সিনিয়র এক্সিকিউটিভ (প্রোডাকশন), দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড;
মো. বেলায়েত হোসেন বিপ্লব, সিনিয়র এক্সিকিউটিভ (কিউসি), দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি;
রুবেল আহমেদ, সিনিয়র অফিসার (প্রোডাকশন), ভেরিটাস ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
আব্দুল্লাহ আল মামুন, এক্সিকিউটিভ (প্রোডাক্ট ডেভেলপমেন্ট), অপসোনিন ফার্মা লিমিটেড;
মো. সাহেব আলী সামী, সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড;
মো. আরিফুল হক পপ্পু, সিনিয়র এক্সিকিউটিভ, আকিজ হেলথকেয়ার অ্যান্ড হাইজিন;
আবদুল মালেক, প্রোডাক্ট এক্সিকিউটিভ, ডেল্টা ফার্মা লিমিটেড ও
আবুল কালাম আজাদ, এক্সিকিউটিভ (প্রোডাকশন ডিপার্টমেন্ট), ফার্মাসিয়া লিমিটেড।
নবগঠিত এই উপদেষ্টা প্যানেল শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ বৃদ্ধি এবং শিল্প ও একাডেমিয়ার মধ্যে সংযোগ জোরদারে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এ ছাড়াও কমিটির নেতারা আশা প্রকাশ করেন, নতুন এই কমিটি ফার্মেসি শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সংস্কৃতি বিকাশ এবং দেশের ওষুধ শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এনএইচ/এমইউ