১৩ মে, ২০২০ ০২:৪৩ পিএম

কেউই যেন চিকিৎসা ছাড়া ফিরে না যায়: স্বাস্থ্যমন্ত্রী

কেউই যেন চিকিৎসা ছাড়া ফিরে না যায়: স্বাস্থ্যমন্ত্রী

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নতুন চিকিৎসক নিয়োগের ফলে করোনা চিকিৎসায় আমাদের শক্তি বেড়েছে। এখন থেকে হাসপাতাল থেকে রোগীদের ফিরিয়ে দেয়া যাবে না। সবারই চিকিৎসা করতে হবে।

বুধবার (১৩ মে) দুপুর ২টায় রাজধানীর বিসিপিএস ভবনের অডিটোরিয়ামে নব-নিযুক্ত চিকিৎসকদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় প্রত্যেকটি জেলায়, উপজেলায় এমনকি ইউনিয়নে আমাদের কমিটি করা আছে। এই কমিটিরি মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছ। সেখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, জনপ্রতিনিধিরা আছেন। সকলে মিলে এ কাজটি করছেন বিধায় বাংলাদেশ ভালো আছে। আমরা আরো ভালো থাকবো।

তিনি আরও বলেন, আমি হিসেব করে দেখেছি সাতটি বিভাগে গড়ে তিনশ থেতে সাড়ে তিনশ রোগী রয়েছে, যা খুবই কম। এটা ধরে রাখতে হবে । যাতে বাড়তে না পারে। এক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এছাড়াও নতুন আরও ১৫টি ল্যাব স্থাপন করা হবে। পর্যায়ক্রমে আরো ব্যবস্থা নেয়া হবে।

এদিকে অফিস ও দোকানপাট খুলে দেয়ায় সংক্রমণ বাড়ার আশঙ্কাও প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগ মোকাবিলায় সরকার ৩৯তম বিএসএস (বিশেষ) থেকে দুই হাজার চিকিৎসককে নিয়োগ দিয়ে ৪ মে প্রজ্ঞাপন জারি করে। এরপর গতকাল মঙ্গলবার তাঁরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। এর আগে এই দুই হাজার চিকিৎসক নন–ক্যাডার হিসেবে নিয়োগের জন্য সুপারিশ প্রাপ্ত হলেও বিদ্যমান পরিস্থিতিতে দ্রুততার সঙ্গে তাঁদের ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়। এ ছাড়া একই উদ্দেশে পাঁচ হাজার ৫৪ জন জ্যেষ্ঠ স্টাফ নার্স নিয়োগ করা হয়েছে।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক