চাঁদপুরে করোনায় আক্রান্ত আরও ১২ জন
মেডিভয়েস ডেস্ক: চাঁদপুরে নতুন করে আরও ১২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে।
আজ বুধবার চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জেলায় নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ট্রাফিক পুলিশের এক সদস্য এবং জেলা সিভিল সার্জন অফিসের এক কর্মচারী রয়েছেন।
চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজেদা বেগম পলিন গণমাধ্যমকে জানান, আজ ১০১ জনের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল এসেছে। এরমধ্যে ১২ জনের ফলাফল পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর শহরের ১১ জন এবং বাকী আরেকজন মতলব উত্তরের বাসিন্দা।
তিনি আরও জানান, এ পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১২ জন এবং মারা গেছেন ৪ জন। বাকীরা চিকিৎসাধীন রয়েছেন।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪