১৩ মে, ২০২০ ০২:৪২ পিএম

একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬২

একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু, শনাক্ত ১১৬২

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ হাজার ১৬২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে, মারা গেছেন এযাবৎকালের সর্বোচ্চ ১৯ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮২২, মারা গেছেন ২৬৯ জন। 

আজ বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও সাত হাজার ৮৬২টি নমুনা সংগ্রহ করা হয়েছে, আগের কিছু নমুনাসহ মোট ৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে একদিনে সর্বোচ্চ ১ হাজার ১৬২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২২, মৃত ২৬৯। গত ২৪ ঘণ্টায় ২১৪ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন  তিন হাজার ৩৬১ জন।

গতকাল সর্বোচ্চ ৪১টি ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন ডা. নাসিমা সুলতানা।

এ সময় তিনি সবাইকে রমজানে স্বাস্থ্যবিধি মেনে চলা, বেশি বেশি পানি ও তরল জাতীয় খাবার, ভিটামিন সি ও ডি সমৃদ্ধ খাবার খাওয়া, টাটকা ফলমূল ও সবজি খাওয়াসহ শরীরকে ফিট রাখতে নিয়মিত হালকা ব্যায়াম এবং স্বাস্থ্য অধিদপ্তর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ ও নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছেন।

প্রসঙ্গত, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন প্রায় ২ লাখ ৯১ হাজার ৯৮১ জন, আক্রান্ত ৪২ লাখেরও বেশি। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন প্রায় ১৫ লাখ।

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৮ মার্চ। করোনাবাইরাস সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং গত ২৬ মার্চ থেকে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক