স্বাস্থ্য খাতকে ‘সকল দুর্নীতির জননী’ বললেন এমপি নাসের রহমান
মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।
তিনি বলেছেন, বাজেটে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হলেও দুর্নীতির কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদার অব অল দুর্নীতি’ বলেও অভিহিত করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া শহরের মেরিনা স্কয়ারে ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাসের রহমান।
বক্তব্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে টেন্ডার ছাড়াই ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ তোলেন তিনি। তার দাবি, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) যৌথভাবে এই অর্থ উত্তোলন করেছেন। বিষয়টি তদন্তে ইতিমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।
নাসের রহমান বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও তৃণমূল পর্যায়ের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা জরাজীর্ণ। পর্যাপ্ত নজরদারি ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বরাদ্দের সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক উন্নয়নে তিনি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করছেন বলেও জানান।
সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাত ও করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় স্বাস্থ্যসেবার উন্নয়নে এগিয়ে আসতে বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তার প্রতিষ্ঠান সারা দেশে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক আধুনিক উদ্যোগ পরিচালনা করছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন এবং কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
জেএইচ/
-
১০ ঘন্টা আগে
বাংলাদেশ হেলথ ওয়াচের প্রতিবেদন
স্বাস্থ্যে চলছে দুর্নীতির মহোৎসব, বছরে কমিশন বাণিজ্য ১৮৬১ কোটি টাকা
-
২২ সেপ্টেম্বর, ২০২৬
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
-
০৭ সেপ্টেম্বর, ২০২৬
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
-
২৫ জুন, ২০২৬
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
-
১৬ মে, ২০২৬
-
১২ ডিসেম্বর, ২০২৪