রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন
সড়ক দুর্ঘটনায় ৭ বছরে মারা গেছে প্রায় ৭ হাজার ৯৬৩ শিশু
মেডিভয়েস রিপোর্ট: সড়ক ও সড়ক পরিবহন খাতে অব্যবস্থাপনা এবং ট্রাফিক আইন নিয়ে অসচেতনতার কারণে ২০২০ থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশু মৃত্যুর তথ্য দিয়েছে বেসরকারি ও স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান রোড সেফটি ফাউন্ডেশন।
আজ বুধবার (২১ অক্টোবর) ফাউন্ডেশনের এক প্রতিবেদনে নয়টি জাতীয় দৈনিক, ১৭টি অনলাইন নিউজ পোর্টাল, ইলেকট্রনিক গণমাধ্যম এবং সংগ্রহ করা নিজস্ব তথ্যের ভিত্তিতে এই চিত্র তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত শিশুদের মধ্যে মোটরসাইকেলের চালক ও আরোহী হিসেবে সর্বোচ্চ ২ হাজার ৯৫৮ জন প্রাণ হারিয়েছে।
এ ছাড়া পথচারী হিসেবে রাস্তা পারাপার ও হাঁটার সময় যানবাহনের ধাক্কায় ২ হাজার ৮১২ জন এবং বিভিন্ন যানবাহনের যাত্রী হিসেবে ২ হাজার ১৯৩ জন শিশুর প্রাণ গেছে।
বয়সভিত্তিক মৃত্যুর পরিসংখ্যান
বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, নিহতদের মধ্যে ১৩ থেকে ১৭ বছর বয়সীর সংখ্যাই বেশি—৩ হাজার ৫৪৭ জন। এ ছাড়া ৬ থেকে ১২ বছর বয়সী ২ হাজার ৮৮৪ জন এবং শূন্য থেকে ৫ বছর বয়সী ১ হাজার ৫৩২ জন শিশু প্রাণ হারিয়েছে।
দুর্ঘটনার স্থান ও সময়
প্রতিবেদনে দেখা যাচ্ছে, নিহত শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৫১৩ জন শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার পথে এবং ৯৬২ জন বসতবাড়ির আশপাশের সড়কে খেলার সময় দুর্ঘটনার শিকার হয়েছে।
সড়কের ধরন অনুযায়ী শিশু মৃত্যু
সড়কের ধরন বিশ্লেষণে দেখা গেছে, গ্রামীণ সড়কে সবচেয়ে বেশি ২ হাজার ৭১৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর বাইরে আঞ্চলিক সড়কে ২ হাজার ৮২ জন, মহাসড়কে ১ হাজার ৯৭৪ জন এবং শহরের সড়কে ১ হাজার ১৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে।
দিনের যে সময়ে দুর্ঘটনা বেশি
দুর্ঘটনার সময় বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ৩৩ দশমিক ০৭ শতাংশ দুর্ঘটনা ঘটেছে বিকেলের দিকে। এরপর সকালে ২৭ দশমিক ২২ এবং দুপুরে ২২ দশমিক ৭৬ শতাংশ শিশু দুর্ঘটনায় নিহত হয়েছে।
দুর্ঘটনার প্রধান কারণসমূহ
রোড সেইফটি ফাউন্ডেশন বলছে, সড়ক ও পরিবহন ব্যবস্থা শিশুবান্ধব না হওয়া, শিশুদের নিরাপদ সড়ক ব্যবহারের বিষয়ে সচেতনতা ও প্রশিক্ষণের অভাব, অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালক দিয়ে গাড়ি চালানো এবং আহত শিশুদের উপযুক্ত চিকিৎসার অভাবই শিশু মৃত্যুর অন্যতম কারণ।
সংস্থাটির মতে, গ্রামীণ সড়কগুলো বসতবাড়ি ঘেঁষা হওয়ায় এবং যানবাহনগুলো কোনো নিয়ম-নীতি না মানায় সেখানে হতাহতের সংখ্যা বেশি।
সুপারিশ ও দাবি
শিশু মৃত্যুর এই হার রোধে অবিলম্বে সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়ন, অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা এবং সড়ককে শিশুদের জন্য নিরাপদ করার জোর দাবি জানানো হয়েছে প্রতিবেদনে।
জেএইচ/
-
০৩ নভেম্বর, ২০২৬
-
৩০ অক্টোবর, ২০২৬
-
২৩ অক্টোবর, ২০২৬
-
২১ অক্টোবর, ২০২৬
রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন
সড়ক দুর্ঘটনায় ৭ বছরে মারা গেছে প্রায় ৭ হাজার ৯৬৩ শিশু
-
১৬ অগাস্ট, ২০২৬
-
১০ অগাস্ট, ২০২৬
-
০৬ অগাস্ট, ২০২৬
-
০৩ অগাস্ট, ২০২৬
-
০২ অগাস্ট, ২০২৬
-
০১ অগাস্ট, ২০২৬