ঢাবি এমবিবিএস ফাইনাল প্রফের ফল প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজের চূড়ান্ত পেশাগত (প্রফ) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর মে-২০২৬ ও জানুয়ারি-২০২৬ সেশনের এ ফলাফল প্রকাশ করে।
বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চূড়ান্ত পেশাগত এমবিবিএস মে-২০২৬ ও জানুয়ারি-২০২৬ পরীক্ষার ফল প্রকাশ করা হলো।
ঢাবি মেডিসিন অনুষদ জানিয়েছে, দুপুর ১২টার দিকে ফলাফল প্রকাশ হয়েছে। শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে ফলাফল দেখতে পারছেন। এর আগে গত ১৮ আগস্ট প্রথম ও তৃতীয় (নতুন ও পুরাতন কারিকুলাম) প্রফের ফল প্রকাশ করা হয়।
এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থী মাহফুজ হোসাইন ইব্রাহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, আলহামদুলিল্লাহ। এখন থেকে নামের পূর্বে ডা. ও পরে এমবিবিএস যুক্ত হলো।
অনুভূতি শেয়ার করে লিখেছেন, ‘তোমাদের কাছে যে সমস্ত নেয়ামত বা অনুগ্রহ আছে, তা আল্লাহরই পক্ষ থেকে’।
এমআই/