বুয়েটের সাবেক চিফ মেডিকেল অফিসার ডা. আবিদ জাফর আর নেই
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক চিফ মেডিকেল অফিসার ও জামায়াত সমর্থিত চিকিৎসকদের সংগঠন এনডিএফ’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ডা. আবু হেনা আবিদ জাফর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শনিবার (২০ জুন) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে চিকিৎসা অঙ্গন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডা. আবিদ জাফর দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সাবেক মেডিকেল পরিচালক এবং বায়ো ফার্মার সাবেক পরিচালক ছিলেন তিনি। পরবর্তী সময়ে তিনি বুয়েটের চিফ মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।
চিকিৎসা সেবার পাশাপাশি তিনি সংস্কৃতি অঙ্গনেও সক্রিয় ছিলেন এবং একজন নিবেদিতপ্রাণ ও মানবিক চিকিৎসক হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন।
ডা. আবু হেনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে এনডিএফ। এ ছাড়া ব্যক্তিগত ও পেশাগত জীবনের অসংখ্য সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন তার মৃত্যুতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্মৃতিচারণ করে বলেন, তার সঙ্গে দেখা ও পরামর্শ গ্রহণের বহু স্মৃতি আজও হৃদয়ে গেঁথে আছে।
এমআর/
-
১৬ সেপ্টেম্বর, ২০২১
-
২৭ অগাস্ট, ২০২১
-
২০ অগাস্ট, ২০২১
-
১৯ অগাস্ট, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১
-
০৪ অগাস্ট, ২০২১
-
০৩ অগাস্ট, ২০২১
-
১৪ জুলাই, ২০২১
-
০৬ জুন, ২০২১
-
১৬ এপ্রিল, ২০২১