১০ মার্চ, ২০২৬ ০৫:৩৪ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইউরোলজির অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। আজ মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম সচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজির অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসকে স্বাস্থ্য অধিদপ্তর ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অনতিবিলম্বে কার্যকর হবে।
এমআই/এমইউ
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর
স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই আলাদা আইন ও সমন্বিত জবাবদিহি
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর
স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই আলাদা আইন ও সমন্বিত জবাবদিহি
এই বিভাগের সর্বাধিক পঠিত