১০ মার্চ, ২০২৬ ০৪:১৪ পিএম

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪

রাজধানীতে ৪৭টি মাথার খুলি, হাড়-কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর তেজগাঁও এলাকা থেকে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা। এ সময় তাদের কাছ থেকে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিভিন্ন অঙ্গের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করা হয়েছে।

সোমবার (০৯ মার্চ) গভীর রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনসের বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলেন কাজী জহরুল ইসলাম (২৫), মো. আবুল কালাম (৩৯), আসাদুল মুন্সী (৩২) এবং মো. ফয়সাল আহম্মেদ (২৬)। এই চক্রটি দেশের বিভিন্ন কবরস্থান থেকে অবৈধভাবে মানব কঙ্কাল চুরি করে তা চড়া দামে বিক্রি করতো।

পুলিশ সূত্রে জানা যায়, তেজগাঁও থানা এলাকার আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ৯ মার্চ রাত ১টা ৪৫ মিনিটে মনিপুরীপাড়াস্থ ১নং গেটের সামনে অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিককে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ৯ মার্চ সকালে তেজগাঁও কলেজের সামনে আরও দুটি মানব কঙ্কাল উদ্ধার করা হয় এবং গ্রেফতার করা হয় মো. আবুল কালাম ও আসাদুল মুন্সী।

পুলিশ আরও জানায়, অভিযানের দ্বিতীয় ধাপে দুপুর ৩টা ৩০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ‘সাপ্পোরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল’ হোস্টেলে অভিযান চালিয়ে মো. ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করা হয়। তার কক্ষে ছড়ানো অবস্থায় উদ্ধার করা হয় ৪৪টি মানব কঙ্কাল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা গাজীপুরসহ দেশের বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতো। মো. আবুল কালামের বিরুদ্ধে ২১টি এবং আসাদুল মুন্সী (জসিম ওরফে এরশাদ) এর বিরুদ্ধে ২টি মামলা রয়েছে।

এ ঘটনায় তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

এমআই/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক