০৫ মার্চ, ২০২৬ ০৪:৪৯ পিএম

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ঢামেক হাসপাতাল

স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ঢামেক হাসপাতাল
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এ ছাড়াও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ পদক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

১. বেগম খালেদা জিয়া (মরণোত্তর), স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান

২. ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধ

৩. মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), মুক্তিযুদ্ধ

৪. অধ্যাপক ড. জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি

৫. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সাহিত্য

৬. এ কে এম হানিফ (হানিফ সংকেত), সংস্কৃতি

৭. বশির আহমেদ (মরণোত্তর), সংস্কৃতি

৮. জোবেরা রহমান (লিনু), ক্রীড়া

৯. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), পল্লী উন্নয়ন

১০. ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা

১১. এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, সমাজসেবা/ জনসেবা

১২. মো. সাইদুল হক, সমাজসেবা/ জনসেবা

১৩. গণস্বাস্থ্য কেন্দ্র, সমাজসেবা/ জনসেবা

১৪. মাহেরীন চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা

১৫. কাজী ফজলুর রহমান (মরণোত্তর), জনপ্রশাসন

১৬. মোহাম্মদ আবদুল বাকী, পিএইচডি, গবেষণা ও প্রশিক্ষণ

১৭. অধ্যাপক ড. এম এ রহিম, গবেষণা ও প্রশিক্ষণ

১৮. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, গবেষণা ও প্রশিক্ষণ

১৯. আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু), পরিবেশ সংরক্ষণ

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাধীনতা পুরস্কার
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত