০৯ মার্চ, ২০২৩ ১০:০৯ পিএম

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ড. ফেরদৌসী কাদরী

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ড. ফেরদৌসী কাদরী
ড. ফেরদৌসী কাদরী

মেডিভয়েস রিপোর্ট: গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কারের ভূষিত হয়েছেন বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক ড. ফেরদৌসী কাদরী। বেগম নাদিরা জাহানের (সুরমা জাহিদ) সঙ্গে যৌথভাবে এ পুরস্কার জিতেন তিনি।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৯ বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের স্বাধীনতা পুরস্কারে ভূষিত হওয়ার কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

সর্বোচ্চ রাষ্ট্রীয় এই বেসামরিক পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম।

এ ছাড়া সাহিত্যে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়ায় এ এস এম রকিবুল হাসান। আর পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানটি হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাধীনতা পুরস্কার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক