১৫ মার্চ, ২০২৪ ০৫:১৫ পিএম

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দুই চিকিৎসক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দুই চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এ বছর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন দুইজন চিকিৎসক। ডা. হরিশংকর দাশ ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী। ডা. হরিশংকর পাচ্ছেন চিকিৎসা বিদ্যায় আর ডা. ওবায়েদুল্লাহ পাচ্ছেন সমাজসেবায়। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার পাচ্ছেন তাঁরা। ডা. হরিশংকর ও ডা. ওবায়েদুল্লাহ ছাড়াও এ বছর আরও ৮ জন বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন।

আজ শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, চিকিৎসাবিদ্যায় একজন, সংস্কৃতিতে একজন, ক্রীড়ায় একজন এবং সমাজসেবায় তিনজন এ পুরস্কার পাচ্ছেন। সবমিলিয়ে ৬ ক্ষেত্রে ১০ জন এ পুরষ্কার পাচ্ছেন। 

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন।

এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি ড. মোবারক আহমদ খান, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান, ক্রীড়া ফিরোজা খাতুন ও সমাজসেবায় অরণ্য চিরান, এবং এস এম আব্রাহাম লিংকন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাধীনতা পুরস্কার
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক