স্বাধীনতা পুরস্কার পেলেন ড. ফেরদৌসী কাদরী
মেডিভয়েস রিপোর্ট: গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পেয়েছেন বাংলাদেশের চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক ড. ফেরদৌসী কাদরী। বেগম নাদিরা জাহানের (সুরমা জাহিদ) সঙ্গে যৌথভাবে এ পুরস্কার অর্জন করেন তিনি।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ফেরদৌসী কাদরীসহ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সর্বোচ্চ রাষ্ট্রীয় এই বেসামরিক পুরস্কার পাওয়া ব্যক্তিরা হলেন-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) সামসুল আলম, মরহুম লে. এ জি মোহাম্মদ খুরশীদ, শহিদ খাজা নিজামউদ্দিন ভূইয়া এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম।
এ ছাড়া সাহিত্যে মরহুম ড. মুহাম্মদ মঈনুদ্দিন আহমেদ (সেলিম আল দীন), সংস্কৃতিতে পবিত্র মোহন দে, ক্রীড়ায় এ এস এম রকিবুল হাসান। আর পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানটি হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
এএইচ
-
১৭ এপ্রিল, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬
-
০৫ মার্চ, ২০২৬
-
১৫ মার্চ, ২০২৪
-
২৩ মার্চ, ২০২৩
-
১৫ মার্চ, ২০২৩
-
০৯ মার্চ, ২০২৩