২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ০৪:২৮ পিএম
প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক লায়লা আরজুমান্দ আর নেই
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ পেরিনেটাল সোসাইটির সাবেক সভাপতি ও দেশের অন্যতম প্রখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (মেজর) ডা. লায়লা আরজুমান্দ বানু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর ১টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময়) ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
ডা. বানু ঢাকার ধানমন্ডি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগের প্রধান পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করতেন। দুই দশকেরও বেশি অভিজ্ঞতায় তিনি জটিল স্ত্রীরোগ, উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থা, অনুর্বরতা চিকিৎসা এবং আধুনিক ন্যূনতম আক্রমণাত্মক সার্জারিতে বিশেষ পারদর্শিতা অর্জন করেছেন। সাবেক মিলিটারি মেডিকেল অফিসার হিসেবে তিনি পেশাদারিত্ব ও সহানুভূতিশীলতার মিশ্রণে অসংখ্য রোগীর জীবন উন্নত করেছেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন