১৩ ডিসেম্বর, ২০২৫ ০৭:৫৪ পিএম

মেডিকেলে ভর্তি পরীক্ষা: রামেকে ছাত্রশিবিরের অভিভাবক ছাউনি ও হেল্প ডেস্ক

মেডিকেলে ভর্তি পরীক্ষা: রামেকে ছাত্রশিবিরের অভিভাবক ছাউনি ও হেল্প ডেস্ক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস-বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রামেক শাখার উদ্যোগে অভিভাবক ছাউনি, হেল্প ডেস্ক ও তথ্যকেন্দ্র স্থাপন করা হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে স্বেচ্ছাসেবীরা পরীক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান, প্রবেশপথে সহায়তা এবং অভিভাবকদের জন্য ছাউনিতে বসার ব্যবস্থা করেন। পাশাপাশি পানীয় জল, প্রয়োজনীয় ওষুধসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ ছাড়া বই, ক্যালেন্ডার ও সংগঠনের সংক্ষিপ্ত পরিচিতি উপহার হিসেবে বিতরণ করা হয়।

এ ছাড়া, পরীক্ষার্থীদের ব্যাগ, ইলেকট্রনিক ডিভাইস ও ব্যক্তিগত সামগ্রী নিরাপদে সংরক্ষণের জন্য বিশেষ লকার ব্যবস্থার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করতে বাইক সার্ভিসও পরিচালনা করে রামেক ছাত্রশিবির ।

এই কার্যক্রমে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি মো. শামিম উদ্দিন, অফিস সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, বিজ্ঞান সম্পাদক ডা. আপেল মাহমুদ, রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি সাকিব রানা, সেক্রেটারি রমিজ মুত্তাকিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারা জানান, পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য এবং অভিভাবকদের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই কল্যাণনির্ভর এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত