হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শুক্রবার রাত ১১টা ৪ মিনিটে হাসপাতাল থেকে বের হন তিনি। তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।
নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষার গত বৃহস্পতিবার বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার উন্নতি হলে মেডিকেল বোর্ডের পরামর্শে শুক্রবার রাতে তাকে বাসায় নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, খালেদা জিয়া রাত সাড়ে ১১টার দিকে ফিরোজা ভিলায় পৌঁছেছেন।
দীর্ঘদিন ধরে সাবেক এই প্রধানমন্ত্রী লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতা, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়ার দাবি জানিয়ে আসছিলেন তার পরিবার ও দল।
-
৩০ ডিসেম্বর, ২০২৫
-
০৩ ডিসেম্বর, ২০২৫
-
০১ ডিসেম্বর, ২০২৫
-
০৪ নভেম্বর, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন
বিএনপির মনোনয়ন পেলেন ১২ চিকিৎসক
-
১৯ অক্টোবর, ২০২৫
-
২৪ জুলাই, ২০২৫
-
০৬ মে, ২০২৫
-
০৬ জানুয়ারী, ২০২৫
-
০৩ মে, ২০২১