চিকিৎসা নিতে মঙ্গলবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
মেডিভয়েস রিপোর্ট: উন্নত চিকিৎসা নিতে আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাত ১০টায় কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন।
রবিবার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানিয়েছেন বিএনপির নেতারা।
রোববার রাত ৯টার দিকে খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এজেডএম জাহিদ হোসেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন, এটি তাঁদের কামনা। বিএনপির মহাসচিব এ–ও বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন, এটি তাঁরা আশা করেন। বিএনপি যেন গণতন্ত্রের পক্ষে, দেশের মানুষের পক্ষে থাকে, তাঁদের সেই নির্দেশনা দিয়েছেন খালেদা জিয়া।
বিএনপির মহাসচিব বলেন, আমরা তার সঙ্গে কথা বলেছি, সাক্ষাৎ করেছি। একইসঙ্গে দোয়াও করেছি। আল্লাহ তায়ালা যেন তাকে সুস্থ করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দেন এবং সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।
খালেদা জিয়ার নির্দেশনা কিংবা বার্তা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম নির্দেশনা দিয়েছেন যে, একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো।
বিএনপির চেয়ারপারসন যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাঁকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।
টিআই/
-
৩১ ডিসেম্বর, ২০২৫
-
৩১ ডিসেম্বর, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৫
-
১৮ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
এভার কেয়ারে বিফ্রিংয়ে ডা. জাহিদ
খালেদা জিয়া সুস্থ আছেন, বিদেশ যাওয়া শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল
-
০৪ ডিসেম্বর, ২০২৫
-
০৩ ডিসেম্বর, ২০২৫
-
০৩ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫