ভারতে দুই শিশুর শরীরে এইচএমপিভি শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: ভারতে কর্ণাটকে দুই শিশুর শরীরে দ্য হিউম্যান মেটানিউমোভাইরাসের (এইচএমপিভি) উপস্থিতি শনাক্ত করেছেন চিকিৎসকরা। দক্ষিণ ভারতীয় এই রাজ্যের বেঙ্গালুরু ব্যাপ্টিস্ট হাসপাতালে এই ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে প্রথমবারের মতো ভারতে শনাক্ত হলো ইনফ্লুয়েঞ্জা ধাঁচের ভাইরাস।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভারতীয় কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) বেঙ্গালুরুর ব্যাপ্টিস্ট হাসপাতালে ভর্তি হওয়া একটি তিন মাসের মেয়ে শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত করেছে। এর আগে শিশুটির ব্রঙ্কোনিউমোনিয়া হওয়ার ইতিহাস ছিল। একই সাথে গত ৩ জানুয়ারি ভর্তি হওয়া আট মাসের আরেক ছেলে শিশুর শরীরেও একই ভাইরাস পাওয়া গেছে।
মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ওই দুই শিশুর আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস নেই। বর্তমান অবস্থায় তিন মাসের মেয়ে শিশুটি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে, আর আট মাসের ছেলেটি সুস্থ হয়ে উঠছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যেই চীনে এইচএমপিভি পরিস্থিতি নিয়ে আপডেট প্রদান করছে। তবে আইসিএমআর ও ইন্টিগ্রেটেড ডিজিজ সার্ভেইলেন্স প্রোগ্রামের (আইডিএসপি) তথ্য অনুযায়ী, ভারতে এইচএমপিভি সম্পর্কিত কোনো অস্বাভাবিক ইনফ্লুয়েঞ্জা-জাতীয় রোগ বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইলনেস (এসএআরআই) বৃদ্ধির ঘটনা এখনও রিপোর্ট হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এইচএমপিভি ভাইরাসের সঞ্চালনের প্রবণতা চিহ্নিত করতে আইসিএমআর এই বছরও নজর রাখবে।
এনএআর/
-
১৬ জানুয়ারী, ২০২৫
-
১৩ জানুয়ারী, ২০২৫
-
০৮ জানুয়ারী, ২০২৫
-
০৬ জানুয়ারী, ২০২৫
-
০৩ জানুয়ারী, ২০২৫
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
সন্ত্রাসী হামলায় আহত
চিকিৎসক আসাদুর রহমানকে দেখতে ঢামেকে স্বাস্থ্যমন্ত্রী