০৬ জানুয়ারী, ২০২৫ ০১:২৫ পিএম
সরকারি কর্মচারী হাসপাতালে ‘হাসপাতাল কার্ড’ প্রদানের উদ্যোগ
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী কর্মচারীদের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। রোববার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শম্পা কুন্ডু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী পরিবারের সদস্যদেরসহ কর্মচারীগণকে ‘হাসপাতাল কার্ড’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মচারীদের নিজ নিজ দপ্তর থেকে নির্ধারিত ছকে প্রত্যয়নকৃত তথ্যের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়ে পূর্ব নিবন্ধিত অথবা নতুন নিবন্ধন সম্পন্ন করলে হাসপাতালের কার্ড দেওয়া হবে।
এ ছাড়া শম্পা কুন্ডু স্বাক্ষরিত ওই চিঠিতে মন্ত্রণালয়সহ আওতাধীন সকল দপ্তরের আগ্রহী কর্মচারীদের প্রত্যয়নপত্র নিয়ে হাসপাতালের কার্ড সংগ্রহের জন্য আহ্বান করা হয়েছে।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, ঝুলছে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া

বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
এই বিভাগের সর্বাধিক পঠিত