২৪ জুলাই, ২০২৫ ১০:১৭ এএম
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: গভীর রাতে হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত ২ টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসায় পৌঁছান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া।
শায়রুল কবির বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে বিএনপির চেয়ারপারসনকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি তাঁকে ছেলে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চার মাস পর গত ৬ মে যুক্তরাজ্যের লন্ডন থেকে তিনি দেশে ফেরেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় বক্তারা
প্রতি ছয় দম্পতির একটি বন্ধ্যত্বে ভুগছে, দেশে সহজলভ্য আধুনিক চিকিৎসা
বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় বক্তারা
প্রতি ছয় দম্পতির একটি বন্ধ্যত্বে ভুগছে, দেশে সহজলভ্য আধুনিক চিকিৎসা
জাতিসংঘের প্রতিবেদন
বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে দুজনের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই
বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় বক্তারা
প্রতি ছয় দম্পতির একটি বন্ধ্যত্বে ভুগছে, দেশে সহজলভ্য আধুনিক চিকিৎসা
জাতিসংঘের প্রতিবেদন
বাংলাদেশে প্রতি পাঁচজনের মধ্যে দুজনের স্বাস্থ্যকর খাদ্য কেনার সামর্থ্য নেই
এই বিভাগের সর্বাধিক পঠিত