চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফিরলেন খালেদা জিয়া
মেডিভয়েস রিপোর্ট: চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে গুলশানে নিজ বাসায় পৌঁছিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ২৫ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান তিনি। এরপর গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই বাসায় প্রবেশ করেন।
এ সময় বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান তার সঙ্গে ছিলেন।
এর আগে, সকাল সাড়ে ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইট।
এ ছাড়া দীর্ঘদিন পর দলনেত্রীর আগমনে আবেগাপ্লুত বিএনপি নেতাকর্মীসহ সাধারণ জনতা সকাল থেকেই বিমানবন্দরের আশপাশে জড়ো হন। দলীয় প্রধানকে স্বাগত জানাতে হাতে পতাকা নিয়ে আর কণ্ঠের স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর এলাকার সড়কপথ। বিমানবন্দর সংলগ্ন রাস্তায় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও খালেদা জিয়ার ছবি হাতে অবস্থান নেন। নিরাপত্তা ও যানজট মোকাবিলায় ট্রাফিক পুলিশের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, তার বাসার সামনেও নেতাকর্মীরা সকাল থেকেই অবস্থান করছেন।
এনএআর/
-
৩১ ডিসেম্বর, ২০২৫
-
৩১ ডিসেম্বর, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৫
-
৩০ ডিসেম্বর, ২০২৫
-
১৮ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫
এভার কেয়ারে বিফ্রিংয়ে ডা. জাহিদ
খালেদা জিয়া সুস্থ আছেন, বিদেশ যাওয়া শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল
-
০৪ ডিসেম্বর, ২০২৫
-
০৩ ডিসেম্বর, ২০২৫
-
০৩ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫