লিউকেমিয়া আক্রান্ত হয়ে না ফেরার দেশে ডা. সাইফুল ইসলাম
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) জেনারেল সার্জারি বিভাগের রেসিডেন্ট (ফেইজ-বি) ডা. সাইফুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। সোমবার (৫ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। রক্তের ক্যান্সার লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ডা. সাইফুল।
আজ মঙ্গলবার (৬ মে) ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সার্জারি বিভাগের রেসিডেন্ট ডা. জিহাদ লস্কর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জেনারেল সার্জারি বিভাগের ফেইজ-বি রেসিডেন্ট ডা. সাইফুল ইসলাম লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে সোমবার সকালে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবীর সফর শেষ করেছেন। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। সমবেদনা প্রকাশ করছি।’
ডা. সাইফুল ইসলামের স্ত্রীও একজন চিকিৎসক বলে জানা গেছে। এই দম্পতির তিন বছর বয়সী একটি মেয়ে রয়েছে। রাজধানীর সাহাবুদ্দিন মেডিকেল কলেজের নবম ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. সাইফুল।
এনএআর/
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬