ডেঙ্গুতে মৃত্যু এক, আক্রান্ত আরও ৩৮২
মেডিভয়েস রিপোর্ট: আজ মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে ৩৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে একজনের। এ ছাড়া সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৭০ জন।
সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৪ হাজার ৯৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে ১০৩ জনের। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৩ হাজার ৬৩৩ জন।
জানা গেছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু বরণ করা ৫০ বছর বয়সী পুরুষের গ্রামের বাড়ি নড়াইলের কালিয়া উপজেলার সাতবাড়িয়ায়। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
এ ছাড়া এ সময়ে আক্রান্তদের মধ্যে ৮১ জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রয়েছেন ৩৭ জন। সিটি কর্পোরেশনের বাইরে বরিশাল বিভাগে ৭৫, চট্টগ্রামে ৬৪, ঢাকা বিভাগে ৩৭, খুলনায় ১৬, রাজশাহীতে ৫৭ এবং ময়মনসিংহে সাত, রংপুরে পাঁচ ও সিলেট বিভাগে তিনজন আক্রান্ত হয়েছেন।
এনএআর/
-
০৪ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬
-
২৪ জুন, ২০২৬
-
২১ জুন, ২০২৬
-
২০ জুন, ২০২৬
-
১৮ জুন, ২০২৬