১৩ অগাস্ট, ২০২৫ ১০:৩২ এএম

এনডিএফ ডেন্টাল বিভাগের বিনামূল্যে চিকিৎসা সেবা

এনডিএফ ডেন্টাল বিভাগের বিনামূল্যে চিকিৎসা সেবা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ডেন্টাল বিভাগের পক্ষ থেকে বিনামূল্যে ডেন্টাল চেকআপ এবং চিকিৎসার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর মগবাজার ওয়ারলেসে শতাব্দী বিল্ডিংয়ে এই আয়োজন করা হয়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ আয়োজনে হাতিরঝিল থানার ১৩০ জন সাধারণ মানুষের মুখ ও দাঁতের চিকিৎসা প্রধান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ ডেন্টাল বিভাগের সাধারণ সম্পাদক ডা. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ফুয়াদ আল হাসানাত ও ডা. ওমর ফারুক। উপস্থিত ছিলেন সোসাইটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ডা. ফখরুল ইসলাম রাজীব ও ডা. মো. আরিফুর রহমান।

আজকের কর্মসূচিতে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. এস এম ওমর ফারুক, ডা. জুবায়ের মাহিসহ অন্যান্যরা। ফ্রি ডেন্টাল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাতিরঝিল উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান আজামী।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক