ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই সময়ের দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৮ জনের।
সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩১২ জনই ঢাকার বাইরের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭৮ জন, যাদের মধ্যে ৪৩ জন পুরুষ ও ৩৫ জন নারী। এ ছাড়া মোট আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৯২৩ জন, যার মধ্যে ১১ হাজার ৬৮০ জন পুরুষ ও ৮ হাজার ২৪৩ জন নারী।
স্বাস্থ্য অধিদফতর জানায়, জুলাইয়ে এখন পর্যন্ত নয় হাজার ৬২৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ৩৬ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৩৪৮ জন, বাকি ৯১০ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এই বছরের জানুয়ারিতে এক হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে’তে এক হাজার ৭৭৩ এবং জুনে পাঁচ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে ৭, মে’তে তিন এবং জুনে ১৯ জন মারা গেছেন।
টিআই/
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫
-
২৮ নভেম্বর, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৫