১৮ জুলাই, ২০২৫ ১১:৫৮ এএম

ভৈরবে সেনাবাহিনীর ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

ভৈরবে সেনাবাহিনীর ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ সেনাবাহিনী কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর সার্বিক ব্যবস্থাপনায় ও স্থানীয় পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে পৌর শহরের মাতৃসদন কেন্দ্রে অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ এবং চক্ষু রোগীদের জন্য চশমা প্রদান কার্যক্রম আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দিনব্যাপী চলা এ মেডিকেল ক্যাম্পে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

চিকিৎসা ক্যাম্পে মেডিসিন, চক্ষু ও গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। এ সময় ৯০ জন চক্ষু রোগীকে প্রয়োজনীয় চশমা সরবরাহ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সবসময় আর্ত মানবতার সেবায় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

ভৈরব উপজেলায় ১৯ পদাতিক ডিভিশনের অধিনস্থ ১৯ আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে ৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর সার্বিক ব্যবস্থাপনায় ও স্থানীয় পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে পৌর শহরের

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ সেনাবাহিনী
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক