গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৯৪ জন
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৪ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু ঘটেনি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩৭ জন।
আজ শনিবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ ১২৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন এবং ঢাকা বিভাগে ২৩ জন।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১১ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন ৪৫ জন, যার মধ্যে ২৪ জন পুরুষ এবং ২১ জন নারী।
প্রসঙ্গত, পূর্ববর্তী বছরগুলোর পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল এবং ১,০১,২১৪ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার আগের বছর, ২০২৩ সালে, ডেঙ্গুতে রেকর্ড ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩,২১,১৭৯ জন।
-
১২ মে, ২০২৬
-
১৫ ফেব্রুয়ারী, ২০২৬
-
২০ জানুয়ারী, ২০২৬
-
১০ ডিসেম্বর, ২০২৫
-
২৮ নভেম্বর, ২০২৫
-
২৩ নভেম্বর, ২০২৫