০৩ জুলাই, ২০২৫ ০৫:১২ পিএম
এফসিপিএস পরীক্ষা শুরু
ছবি: তারিকুল ইসলাম।
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস পার্ট-১ পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টায় মেডিসিন ও অ্যালাইডের মাধ্যমে প্রথম দিনের পরীক্ষা শুরু হয়। চার ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় দুপুর ১টায়।
সূচি অনুযায়ী, আগামী শনিবার (৫ জুলাই) গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স ও সোমবার (৭ জুলাই) সার্জারি ও অ্যালাইডের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৯ জুন প্রতিষ্ঠানটির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বিল্লাল আলম জুলাই ২০২৫ সেশনের এফসিপিএস ও এমসিপিএস পরীক্ষার সূচি প্রকাশ করেন। গত ১ ও ২ জুলাই এফসিপিএস ফাইনাল, প্রিলিমিনারি ও এমসিপিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স
-
০৭ এপ্রিল, ২০২৪
ভাতা ছাড়া দশ মাস
সহস্রাধিক প্রশিক্ষণার্থী চিকিৎসকের বিবর্ণ ঈদ
-
১৫ জুন, ২০২৩
-
১৩ এপ্রিল, ২০২৩
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৩
-
২৭ জানুয়ারী, ২০২৩
-
২৫ জানুয়ারী, ২০২৩
-
২৮ ডিসেম্বর, ২০২২
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
এই বিভাগের সর্বাধিক পঠিত