তিন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য ক্যাডারের তিন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সেবা বিভাগের পার-১ শাখার উপসচিব ড. মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. শাহ্ মোঃ আসাদুজ্জামানকে সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব), চর্ম ও যৌন বিভাগে পদায়ন করা হয়েছে। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি হিসেবে থাকবেন এবং সংযুক্ত থাকবেন ময়মনসিংহ মেডিকেল কলেজে। এর আগে তিনি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চর্ম ও যৌন বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে তিনি সুপারনিউমারারি পদে সহকারী অধ্যাপক, চর্ম ও যৌন হিসেবে পদোন্নতি পান।
ডা. রেজওয়ানা শারমিনকে সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব), গাইনি ও অবস বিভাগে পদায়ন করা হয়েছে। তিনিও স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি হিসেবে থাকবেন এবং সংযুক্ত থাকবেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। এর আগে তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি ও অবস বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সংযুক্তিতে দায়িত্ব পালন করছিলেন। গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে তিনি সুপারনিউমারারি পদে সহকারী অধ্যাপক, গাইনি ও অবস হিসেবে পদোন্নতি পান।
অন্যদিকে ডা. মোঃ আবু সাঈদকে সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব), রেডিওলজি ও ইমেজিং বিভাগে পদায়ন করা হয়েছে। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি হিসেবে থাকবেন এবং সংযুক্ত থাকবেন যশোর মেডিকেল কলেজে। এর আগে তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রেডিওলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। গত ১৭ জুলাই ২০২৫ তারিখে তিনি শূন্য পদে সহকারী অধ্যাপক, রেডিওলজি ও ইমেজিং হিসেবে পদোন্নতি পান।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদায়নকৃত কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
এ ছাড়াও অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম ডাটাবেজে মুভ আউট এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ ইন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এনএইচ/