২৫ জানুয়ারী, ২০২৩ ০৪:২১ পিএম

বিসিপিএসে ফেলোর উপর হ্যান্ডস-অন ট্রেনিং কোর্সের বিজ্ঞপ্তি

বিসিপিএসে ফেলোর উপর হ্যান্ডস-অন ট্রেনিং কোর্সের বিজ্ঞপ্তি
বুধবার (২৫ জানুয়ারি) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম ও দক্ষতা উন্নয়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক ফাতেমা আশরাফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সে (বিসিপিএস) দক্ষতা উন্নয়ন বিভাগ দ্বারা সংগঠিত ফেলোর উপর একটি হ্যান্ডস-অন ট্রেনিং কোর্সের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। 

আজ বুধবার (২৫ জানুয়ারি) বিসিপিএসের ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম ও দক্ষতা উন্নয়ন কমিটির সদস্য সচিব অধ্যাপক ফাতেমা আশরাফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের (এএইচএ) একটি স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র এই কোর্সটি আয়োজন করেন। এই সার্টিফিকেট কোর্সটি সারা বিশ্বে দুই বছরের মেয়াদসহ স্বীকৃত। আগ্রহী ফেলোদের বিসিপিএসে তাদের নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এতে আরও বলা হয়েছে, ‘কোর্স ফি তিন হাজার টাকা পে-অর্ডার/ডিডিতে অনারারি সেক্রেটারি, বিসিপিএসের অনুকূলে বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসটিডি অ্যাকাউন্ট নম্বর ০৭৮১৩০১০০০০০০২৫৬ বা ঢাকা ব্যাংকে এসটিডি অ্যাকাউন্ট নম্বরে ০২০০৭১০৮৫৬ নগদ জমার মাধ্যমে প্রেরণ করতে হবে। মূল ব্যাংকের অর্থের রসিদটি বিসিপিএসের নগদ বিভাগে জমা দিতে হবে এবং কোর্সের জন্য একটি যথাযথভাবে পূরণ করা ফর্ম এবং বিসিপিএস থেকে একটি টাকার রশিদ দক্ষতা উন্নয়ন বিভাগে জমা দিতে হবে। ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে রেজিস্ট্রেশন হবে।

কোর্সটি প্রতিদিন সকাল ৮টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। 

ফেলোদের যা লাগবে

১. এফসিপিএস পাস করার প্রশংসাপত্রের একটি অনুলিপি লাগবে।
২. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন  

এআইডি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস
  আরও পড়ুন
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত