০১ জুলাই, ২০২৫ ০৬:২৮ পিএম

মুগদা মেডিকেল কলেজ দাওয়াহ সোসাইটির উদ্যোগে বোনস বিতরণ

মুগদা মেডিকেল কলেজ দাওয়াহ সোসাইটির উদ্যোগে বোনস বিতরণ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মুগদা মেডিকেল কলেজের দাওয়াহ সোসাইটির উদ্যোগে প্রথম বর্ষের (মুমেক-১০ ব্যাচ) শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে হালাল উপায়ে সংগ্রহকৃত বিভিন্ন শিক্ষাবিষয়ক বোনস (মানব কঙ্কাল) বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুপুরে ক্যাম্পাস ছাত্রাবাসে বোনস বিতরণের এ আয়োজন করা হয়।

মুগদা মেডিকেলে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীর মধ্যে ১৫ জনকে বোনস ব্যাংক থেকে নামমাত্র জামানতের বিনিময়ে বোনস সরবরাহ করা হয়েছে।

দাওয়াহ সোসাইটির পক্ষ থেকে বলা হয়, এই বোনসগুলো বাইরের কোথাও থেকে কেনা হয়নি, বরং নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কিছু ভাই বোনদের উদারতার সাথে দান ও তাদের সহযোগিতার মাধ্যমেই সংগৃহীত হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, ইসলামী শরীয়ত অনুযায়ী মানুষের দেহের কোনো অঙ্গ কেনা-বেচাঁ করা হারাম এবং এ বিষয়টি মাথায় রেখেই  মুমেক বোনস ব্যাংক চেষ্টা করছে যেন হাড়ের লেনদেন হয় একমাত্র দান ও আমানতের ভিত্তিতে। আমরা আশা করি আগামী দিনে  মুমেক বোনস ব্যাংকের মাধ্যমে মুগদা মেডিকেলের সকল শিক্ষার্থীকে আমরা মানব কঙ্কাল সরবরাহ করতে পারব।

তারা জানান, শিক্ষার্থীদের একাডেমিক চাহিদা পূরণে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা একটি সদকায়ে জারিয়ার অন্যতম মাধ্যম। যারা নিঃস্বার্থভাবে বোনস দান, সংগ্রহ ও বিতরণে সাহায্য করেছেন আল্লাহ তাদের উত্তম বিনিময় দান করুন।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মুগদা মেডিকেল কলেজ
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত