২১ নভেম্বর, ২০২৬ ০৮:১৮ পিএম

বগুড়া আর্মি মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধির আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বগুড়া আর্মি মেডিকেল কলেজে আসন সংখ্যা বৃদ্ধির আশ্বাস স্বাস্থ্য প্রতিমন্ত্রীর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এ সময় দেশের স্বাস্থ্য খাতে মানসম্মত ও দক্ষ চিকিৎসক তৈরিতে প্রতিষ্ঠানটির ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি কলেজটিতে ধাপে ধাপে আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

আজ শনিবার (২১ নভেম্বর) বিকেলে কলেজটি পরিদর্শন করেন তিনি। এর আগে দুপুরে সিরাজগঞ্জ জেলাকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন শেষে বগুড়ায় পৌঁছান প্রতিমন্ত্রী।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি বগুড়া সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নেন।

বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রতিষ্ঠানটির শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি দেশের স্বাস্থ্য খাতে দক্ষ ও মানসম্মত চিকিৎসক তৈরিতে কলেজটির অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এ সময় কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান চাহিদা ও বিদ্যমান সক্ষমতার কথা তুলে ধরে শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা বাড়ানোর দাবি জানান। জবাবে প্রতিমন্ত্রী বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। পাশাপাশি পর্যায়ক্রমে আসন সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পরে কলেজের জ্যেষ্ঠ চিকিৎসক ও কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবন এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধা ঘুরিয়ে দেখান।

আর্মি মেডিকেল কলেজ পরিদর্শনের আগে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বগুড়া সেনানিবাসের ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে সেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আর্মি মেডিকেল কলেজের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সোহরাব হোসাইন, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ এবং বগুড়া সেনানিবাসের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউল করিম।

এ ছাড়া সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বগুড়া আর্মি মেডিকেল কলেজের শিক্ষক, চিকিৎসক এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

১৮-২০ হাজার ছানি রোগীর বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগ

সিরাজগঞ্জকে দেশের প্রথম ছানিমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক