২০ অগাস্ট, ২০২৬ ১০:১৩ পিএম

মুগদা মেডিকেল কলেজে ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

মুগদা মেডিকেল কলেজে ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: দাবি মেনে নেওয়ায় চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে পাঁচ দিন ধরে চলা কর্মবিরতি স্থগিত করেছেন রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ও প্রশিক্ষণার্থী চিকিৎসকরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের আনুষ্ঠানিকভাবে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেন তারা।

গত ১৫ আগস্ট দিবাগত রাতে ক্যান্সারে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের ওপর হামলার অভিযোগে পর দিন ১৬ আগস্ট এ কর্মসূচি শুরু করেন তারা।

এ নিয়ে শনিবার ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজনদের একাংশ হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের ওপর হামলা চালান। এতে কয়েকজন চিকিৎসকসহ হাসপাতালের ওয়ার্ডবয় আহত হয়েছেন বলে দাবি করেন তারা।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হাসপাতালের নিরাপত্তা জোরদার এবং হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান চিকিৎসক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর হলো—হামলার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামলার কার্যক্রম শুরু করতে হবে। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তার নিশ্চিত করতে হবে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সঙ্গে সর্বোচ্চ এক/দুইজন স্বজনকে থাকার অনুমতি দেওয়া এবং এর বেশি লোককে হাসপাতালের ভেতরে প্রবেশের সুযোগ না দেওয়া। মামলার অগ্রগতি চিকিৎসকদের সামনে উপস্থাপনের দাবিও জানানো হয়।

বক্তারা আরও বলেন, রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের সহযোগিতামূলক সম্পর্ক থাকা প্রয়োজন। তবে কোনো রোগীর মৃত্যু বা চিকিৎসা সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে হাসপাতালের পরিবেশ নিরাপদ রাখতে রোগীর সঙ্গে আসা স্বজনের সংখ্যা নিয়ন্ত্রণের ওপরও গুরুত্ব দেন তারা।

নির্ধারিত সময়ের মধ্যে হামলার ঘটনার সুরাহা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

দাবি পূরণ হওয়ায় বৃহস্পতিবার (২০ আগস্ট) কর্মসূচি স্থগিত করে কাজে ফিরে যান তারা। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত