২০ অগাস্ট, ২০২৬ ০৯:৫২ পিএম
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৭৫০
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের প্রাণ গেছে। এ সময়ে নতুন করে ৭৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৭৭ জনের প্রাণ কাড়ল এইডিস মশাবাহিত এই রোগ। হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২৭ হাজার ২২ জনে।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৬১ জন। ৪৭ জন ভর্তি হন দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে। ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হন ১২২ জন।
বিভাগের হিসাবে বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ৯৬ জন, খুলনায় ১৭৩ জন ও ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৫৭ এবং রংপুরে ১৪ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’
চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’
চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত
চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত