২৬ জুন, ২০২৫ ০৫:১৬ পিএম

২৪ ঘণ্টায় ১৯ জনের শরীরে করোনা শনাক্ত, ১৩ জনই চট্টগ্রামের

২৪ ঘণ্টায় ১৯ জনের শরীরে করোনা শনাক্ত, ১৩ জনই চট্টগ্রামের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামেই আক্রান্ত হয়েছেন ১৩ জন। এ নিয়ে চলতি বছরে মোট ৫১৮ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হলো।

আজ বৃহস্পতিবার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়।

তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মোট ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৯টি নমুনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ৪.৬১ শতাংশ। এ নিয়ে অদ্যাবধি করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ৫২ হাজার ৬৩ জন।

এ ছাড়া চলতি বছরে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অদ্যাবধি মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫১৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে চট্টগ্রামের ১৩, দুই মহানগরসহ ঢাকার তিন এবং ময়মনসিংহ, কুমিল্লা ও রাজশাহীতে একজন করে রয়েছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভাইরাস
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক