০৪ জুন, ২০২৫ ০৩:৫৫ পিএম

ঈদে খোলা থাকবে বিএমইউর ইনডোর ও জরুরি বিভাগ

ঈদে খোলা থাকবে বিএমইউর ইনডোর ও জরুরি বিভাগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পবিত্র ঈদুল আযহার ছুটির দিনগুলোতে চিকিৎসা ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে আগামী বৃহস্পতিবার (৫ জুন), রবিবার (৮ জুন)  ও বুধবার (১১ জুন) ১০টা থেকে ১টা পর্যন্ত খোলা থাকবে।

আজ বুধবার (৪ জুন) বিএমইউ প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিনকে প্রয়োজনীয় নির্দেশনা  দেওয়া হয়েছে।

নির্দেশনায় আগামী বৃহস্পতিবার, রবিবার ও বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসাসেবা চালু রাখার বিষয়ে জানানো হয়েছে। এছাড়া প্রতিদিনই বিএমইউ হাসপাতালের ইনডোর  ও জরুরি বিভাগ এবং ল্যাব কার্যক্রম সেবাও প্রচলিত নিয়মে চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বহির্বিভাগ আগামী ৬, ৭, ৯, ১০,১২ ও ১৩ জুন বন্ধ থাকবে । এর মধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

এদিকে ঈদের দিন ভাইস-চ্যান্সেলর নির্দেশে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।

বিএমইউতে ঈদুল আযহার জামাতে নামাজের সময়সূচি সম্পর্কে কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল আহাদ জানান, ‘পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত ঈদের দিন তথা আগামী শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এছাড়া পবিত্র ঈদ জামাতে অংশ নিয়ে সালাত আদায়ের জন্য ধর্মপ্রাণ মুসলমানদের অনুরোধ জানান তিনি।

নির্দেশনায় আরও জানানো হয়, ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১৪) জুন সকাল ৮টা ৩০মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং একই দিন (১৪ জুন) প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে বলে জানানো হয়েছে।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত