০৪ জুন, ২০২৫ ০২:৫৬ পিএম

৪৯তম বিসিএসের আবেদন শুরু হবে ১ নভেম্বর

৪৯তম বিসিএসের আবেদন শুরু হবে ১ নভেম্বর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৪৯তম বিসিএসের আবেদন শুরু হবে ১ নভেম্বর। ওইদিনই এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মঙ্গলবার (৩ জুন) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ নভেম্বর ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি ও অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন সমাপ্ত হবে ৩০ নভেম্বর।

এর আগে ১৮ জুলাই চিকিৎসক নিয়োগের জন্য ৪৮তম বিশেস বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ২১ জুলাই।  মৌখিক পরীক্ষা শেষে ২২ সেপ্টেম্বর এর চূড়ান্ত ফল প্রকাশ করবে পিএসসি। এর আগে ২৭ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে পিএসসি আরও জানিয়েছে, আগামী ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এ ছাড়া ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ এবং ১০ ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশ হবে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৪ জুলাই শুরু হবে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে। এ পরীক্ষার ফল প্রকাশ হবে ১৮ ডিসেম্বর।

এ ছাড়া আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ২৮ সেপ্টেম্বর এই পরীক্ষার ফল প্রকাশের পর ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা নিবে পিএসসি।।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত