১৭ মে, ২০২৫ ০৯:২২ পিএম
সুইজারল্যান্ড সফরে স্বাস্থ্যসেবার সচিব, রুটিন দায়িত্বে খোরশেদ আলম
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: সরকারি কাজে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। তার অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব পালন করবেন অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম।
বৃহস্পতিবার (১৫ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী সোমবার (১৯ মে) থেকে ২৭ মে পর্যন্ত সরকারি কাজে সুইজারল্যান্ডে সফরে যাচ্ছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। এছাড়া সচিবের বিদেশ সফরকালীন সময় বা দেশে প্রত্যাবর্তনের আগ পর্যন্ত হাসপাতাল অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. খোরশেদ আলম, এনডিসি বিভাগীয় সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন।
এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
এমআই/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়
-
২৮ ফেব্রুয়ারী, ২০২৫
-
০৭ জানুয়ারী, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত