হিসাবরক্ষক পদে পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুতির বিজ্ঞপ্তি
মেডিভয়েস রিপোর্ট: বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের হিসাবরক্ষক পদে পদোন্নতির জন্য ফিডার পদধারীদের জ্যেষ্ঠতা তালিকা প্রস্তুতির নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হাসপাতালসহ সকল সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ২০২৩ সালের ৬ নভেম্বর স্মারক মারফত দশম গ্রেডের হিসাবরক্ষক কর্মকর্তা পদে পদোনতির জন্য সম্মিলিত গ্রেডেশন তালিকা প্রেরনের জন্য নির্দেশনা প্রদান করেছে। নির্দেশনার পরিপ্রেক্ষিতে হিসাবরক্ষক কর্মকর্তা পদের ফিডার পদধারী বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে তিন বছর চাকরি অথবা প্রধান সহকারী বা হিসাবরক্ষণ পদে সাত বছর চাকরি পূর্তিতে জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন করা হবে।
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০১৮ অনুযায়ী দশম গ্রেডের হিসাবরক্ষক কর্মকর্তার পদে পদোন্নতির জন্য ফিডার পদধারী সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা পদে তিন বছর চাকরি অথবা প্রধান সহকারী বা হিসাব রক্ষক পদে সাত বছর চাকরি পূর্তিতে পদোন্নতির বিধান আছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
একইসাথে বিজ্ঞপ্তি জারির ১৫ দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বরাবর তালিকা দাখিল করার জন্য আহ্বান করা হয়েছে।
এমআই/