যুগোপযোগী হচ্ছে বিসিএস পরীক্ষার সিলেবাস, ৪৯তম থেকে কার্যকর
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস পরীক্ষার সিলেবাস যুগোপযোগী করতে কাজ শুরু করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ৪৯তম বিসিএস থেকেই নতুন সিলেবাস কার্যকর হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে পিএসসির সদস্যরা এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে পিএসসির সদস্য মো. সুজায়েত উল্যা বলেন, বিসিএসের যুগোপযোগী সিলেবাস প্রণয়নের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৪৯তম বিসিএস থেকে এ সিলেবাস কার্যকর করা হবে।
তিনি বলেন, ‘আমরা যে সিলেবাস প্রণয়ন করছি, সেটা শুধু বিসিএসকেন্দ্রিক নয়। এ সিলেবাস অনুসরণ করলে বিশ্বের যেকোনো দেশের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেই প্রার্থী ভালো করতে পারবেন বলে আশা করি।’
সংবাদ সম্মেলনে বিসিএসের জট নিরসনে পরিকল্পনা, মৌখিক পরীক্ষা দ্রুত নেওয়ার পদক্ষেপ, প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গ এবং চাকরিপ্রার্থীদের চলমান আন্দোলনের দাবি-দাওয়া পূরণ নিয়ে পিএসসির অবস্থান তুলে ধরা হয়।
এ সময় পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেমসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এনএআর/
-
১৬ সেপ্টেম্বর, ২০২৫
-
১১ সেপ্টেম্বর, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
২৯ নভেম্বর, ২০২২
-
২৬ জুন, ২০২২
‘ক্রটিপূর্ণ আসন বিন্যাস’
৪৪তম বিসিএসে ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের মানববন্ধন
-
২২ জুন, ২০২২