২২ এপ্রিল, ২০২৫ ১০:০১ এএম

না ফেরার দেশে সিওমেকের রিদোয়ান আশেক

না ফেরার দেশে সিওমেকের রিদোয়ান আশেক
ডা. রিদোয়ান আশেক (অনিক)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: না ফেরার দেশে চলে গেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের (সিওমেক) ৫৪তম ব্যাচের শিক্ষার্থী ডা. রিদোয়ান আশেক (অনিক)। সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলার মুগড়াপাড়া ভবনাথপুর গ্রামে।

একাধিক সহপাঠী সূত্রে জানা গেছে, ডা. রিদোয়ান আশেক ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য দীর্ঘ দিন ধরে অপেক্ষায় ছিলেন। এ কারণে পোস্ট গ্র্যাজুয়েশনের প্রস্তুতি নিতে পারছিলেন না তিনি। অন্যদিকে কোনো চাকরিতেও প্রবেশ করতে পারছিলেন না। এসব কারণে তিনি বিপর্যস্ত ছিলেন। এর মধ্যে নিজেকে নিঃশেষ করে দিতে গত শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে আগাছানাশক খেয়ে ফেলেন।

কিছুক্ষণের মধ্যে স্বজনরা তাকে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরিস্থিতির অবনতি হলে সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার ডায়ালালাইসিস হয়। পরে রক্ত থেকে বিষাক্ত পদার্থ অপসারণের (হিমোপারফিউশন) লক্ষ্যে তাকে শুক্রবার রাতে সিএমএইচে স্থানান্ত করা হয়। 

অবস্থার অবনতি হলে রোববার থেকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে হার্ট অ্যাটাকে না ফেরার দেশে পাড়ি জমান ডা. আশেক।

২০২৩ সাল থেকে বিবাহিত ডা. রিদোয়ান আশেকের সংসারে কোনো সমস্যা ছিল না বলে সূত্র দাবি করেছে।

দুই ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন বড়। ছোট বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। পিতা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ। মা স্থানীয় একটি কলেজের বায়োলজির শিক্ষক।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিকেল শিক্ষার্থীর আত্মহত্যা
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত