১৬ নভেম্বর, ২০২৫ ১২:১২ পিএম
সিলেটে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেলের ছাত্রীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি
মেডিভয়েস রিপোর্ট: সিলেটে এক মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রিয়া শর্মা (২২) নামে ওই শিক্ষার্থী জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজে এমবিবিএস দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত।
শনিবার (১৫ নভেম্বর) সকালে করেরপাড়া এলাকায় নিজ ঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে প্রিয়া শর্মাকে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, প্রিয়া আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এমইউ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত